ঢাকাSunday , 27 February 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে দেয়াল চাপায় শিশুর মৃত্যু

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় টয়লেটের দেয়াল চাপায় মারুফ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

#New_Classic_Event_Management

রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের মুন্সিনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ ঐ গ্রামের মৃত শেখ রশিদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকাল পৌনে ৫টার দিকে মুন্সিনগর পুরাতন মসজিদে আসরের নামাজ পড়তে যায় মারুফ। মসজিদের টয়লেটের দেয়াল টপকে ওপরে উঠার চেষ্টা করছিল সে। এসময় দেয়াল ভেঙে তার ওপরে পড়ে যায়। আহতাবস্থায় স্থানীয়সহ স্বজনরা তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নবাবগঞ্জ থানার বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আশফাক রাজীব হাসান জানান, এঘটনা কেউ জানায়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি