ঢাকাSunday , 6 February 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে ৬ মাদকাসক্ত যুবক আটক

DN BANGLA
February 6, 2022 4:57 pm
Link Copied!

ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবা ও ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ দশ হাজার টাকা। অভিযানে মাদকের সাথে জড়িত থাকায় ৬ জনকে আটক করে পুলিশ।

#New_Classic_Event_Management

শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে দোহার থানা ওসি তদন্ত এসএম কামরুজ্জামানের নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম ও এএসআই নান্টু কৃষ্ণ মজুমদারের সহায়তায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রাইপাড়া এলাকার আছের উদ্দিনের ছেলে শাহিন দেওয়ান (৩৫), একই এলাকার বাবুল খানের ছেলে সিজান খান (২৫), হাবিবুর রহমানের ছেলে তাহমিন রহমান হৃতিক (২৫), সিদ্দিক বাউলের ছেলে রাসেল (২৫), মো. হালিমের ছেলে রিফাত (১৮) ও নবাবগঞ্জের হাসনাবাদ এলাকার সিদ্দিক গাজীর ছেলে সোহাগ গাজী (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ধারাবাহিক অভিযানে রাইপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন দোহার থানা পুলিশের একটি দল, এসময় মাদক সেবন ও পরিবহনকালে বিপুল পরিমানে ইয়াবা ও হেরোইনসহ ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

দোহার থানা ওসি তদন্ত এসএম কামরুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে এবং মাদক নিয়ন্ত্রণে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি