ঢাকাFriday , 28 January 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিজয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন-নিপুন

Link Copied!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হতে হয়েছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক হয়েছেন নিপুণ। আজ শুক্রবার, ২৮ জানুয়ারি, অনুষ্ঠিত ভোটের সবশেষ ফলাফলে এমন আভাসই মিলেছে। এদিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

একাধিক অনির্ভরযোগ্য সূত্রে জানা যায়, সভাপতি পদে ২২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তার নিকটম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৫ ভোট। সাধারণ সম্পাদক পদে জয় পাওয়া নিপুণ পেয়েছেন ২৭০ ভোট, মাত্র ৯৫ ভোট পেয়ে হেরেছেন জায়েদ খান।

প্রতিদ্বন্দ্বীদের মধ্যে নতুন প্রার্থী কাঞ্চন-নিপুণ পরিষদের কাছে হেরেছে মিশা ও জায়েদ পরিষদ। তাদের মধ্যে মিশা বিদায়ী সভাপতি ও জায়েদ খান সাধারণ সম্পাদক। অবশ্য এবার ভোটের আগেই কাঞ্চন-নিপুণদের জয়ের ব্যাপারে পূর্বাভাস পাওয়া যাচ্ছিল।


এবার সমিতির ভোটার সংখ্যা ছিল ৪২৮ জন, তার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৬৫ জন। গত কমিটিতে মিশা-জায়েদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠায় ক্ষুব্ধ ছিলেন শিল্পীরা। এই নির্বাচনের মাধ্যমে তারা সেই ক্ষোভে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি