“কাউকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া নয়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে উত্তোরণ ফাউন্ডেশনে উদ্যোগে ৩য় লিঙ্গের মানুষের জন্য ফুড ভ্যান প্রদান হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
এর দ্বারাবাহিকতায় দোহারে ২২ই জানুয়ারি শনিবার বিকেলে উত্তোরণ ফাউন্ডেশনের ফুড ভ্যান উদ্ভোদন করেন হাবিবুর রহমান,ডিআইজি ঢাকা রেঞ্জ চেয়ারম্যান উত্তোরণ ফাউন্ডেশন।
উদ্ভোদন অনুষ্ঠানের এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ৩য় লিঙ্গের ১ম ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু,চেয়ারম্যান,ত্রিলোচনপুর ইউনিয়ন,কালীগঞ্জ,জিনাইদহ।
উদ্ভোদন অনুষ্ঠানে সমাজ কর্মী ও উত্তোরণ ফাউন্ডেশনের ভলান্টিয়ার ডক্টর এবিএম আসিফ কিবরিয়া বলেন উত্তোরণ ফাউন্ডেশনের লক্ষ্য বাংলাদেশের কোন ৩য় লিঙ্গের মানুষকে যেনো আর পথে পথে ঘুরে বেড়াতে না হয় এজন্য আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।তারা যেনো পারে নিনে উদ্যোক্তা হয়ে অন্য পাচজনের মত উঠে দাড়াতে।তিনি আরো জানান দোহারের এই ফুড ভ্যানটি উত্তোরণ ফাউন্ডেশনের উদ্যোগে ও হাবিবুর রহমান, ডিআইজি ঢাকা রেঞ্জ তার অর্থায়নে হচ্ছে। দোহারে আরো কয়েকটি শাখা হবে বলেও তিনি এআশ্বাস দেন।