ঢাকাSaturday , 22 January 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে শিকারীপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নে শুক্রবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক এগারোটার দিকে ঘোড়া মার্কা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আইয়ুব মোল্লার বাড়িতে হামলা করেছে বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আলীমোর রহমান খান পিয়ারার ছেলে তানভীরের নেতৃত্বে একদল যুবক। এমন অভিযোগ করেছেন ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আইয়ুব মোল্লা। এ ঘটনায় প্রার্থীর মা সহ পরিবারের আরেকজনকে মারধরের কথাও জানা গেছে।

#New_Classic_Event_Management

আইয়ুব মোল্লা জানান, অসুস্থ্য স্ত্রীর চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন তিনি। এ সুযোগে তার বাড়িতে ঢুকে বাড়ির আসবাবপত্র ও দুটি মটরসাইকেল ভাঙচুর করে নৌকার প্রার্থীর ছেলে তানভীরে নেতৃত্বে তাদের সমর্থকরা। দেওয়া হয় পোস্টারে আগুন। এসময় নির্বাচন থেকে সরে যেতে প্রাণনাশের হুমকিও প্রদান করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে লন্ডভন্ড বাড়ির দৃশ্য সহ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার চাওয়া হয় ওই পরিবার থেকে।


এ বিষয়ে নৌকার প্রার্থী আলীমোর রহমান খান পিয়ারার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই সময় আমার ছেলে আমার সাথেই আমার নির্বাচনী একটি মিটিংয়ে ছিল, সে কি করে তখন তার বাড়িতে গেল। এটা সম্পূর্নভাবে রাজৈনতিক ফায়দা নেওয়ার চেষ্টা মাত্র। তাদের বাড়িতে কোন হামলা বা ভাঙচুর হয়নি এটা অভিনয় মাত্র। তিনি রাজনীতি না করে অভিনয় করলে বেশি ভাল হত। সম্প্রতি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততটা একের পর এক বিভিন্ন হুমকি ধামকি ও অভিযোগের তীর যাচ্ছে ক্ষমতাসীন দলের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি