ঢাকাMonday , 17 January 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নির্বাচনের শেষ দিন পর্যন্ত মাঠে থাকব

Link Copied!

আসন্ন ঢাকার দোহার উপজেলা ইউপি নির্বাচনে নয়াবাড়ি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শামীম আহমেদ হান্নানের গাড়ি ভাংচুর ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

#New_Classic_Event_Management

সোমবার (১৭-জানুয়ারি) দুপুরে নয়াবাড়ি ইউনিয়নের আন্তা গ্রামে শামীম আহমেদ হান্নানের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলন শামীম আহমেদ হান্নান দাবি করেন, গত শনিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪.১৬ মিনিটের দিকে আন্তা শামীম আহমেদ হান্নানের নির্বাচনী ক্যাম্পের সামনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তৈয়বুর রহমান তরুনসহ প্রায় ১০০ শতাধিক লোকজন নিয়ে তার উপর হামলা করে এবং (ঢাকা মেট্রো-গ-১৭-৪৩৩৬) প্রাইভেট কারটি ভাংচুর করে। এছাড়া বিভিন্ন সময়ে তার কর্মীদের হুমকি-ধমকি এবং তার প্রাণনাশের হুমকি দেয় বলে সাংবাদিকদের জানান।


এঘটনার প্রেক্ষিতে, শামীম আহমেদ হান্নান উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), নির্বাচন কর্মকর্তা ও দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে জানালে তারা সুষ্ঠু বিচারের আশ্বাস দেন বলে জানান। কিন্তু এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি বলেও জানান তিনি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। তাই ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়ে প্রশাসনের নিকট ও নির্বাচন কমিশনের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি