ষষ্ঠধাপে ইউপি নির্বাচনে প্রতীক আনতে গিয়ে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী পলাশ চৌধুরীর কর্মী-সমর্থকদের হামলার শিকার হয়েছেন স্বতস্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রিপন মোল্লা। তারা দুজন উপজেলার নয়নশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং সাবেক ও বর্তমান চেয়ারম্যান।
ঘটনাটি শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে খোদ ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে কয়েকশ মানুষের সামনে। এঘটনার একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে এলাকায় নিন্দার ঝড় বইছে।
প্রত্যক্ষদর্শী ও রিপন মোল্লা জানান, ষষ্ঠধাপে ইউপি নির্বাচনের আজ (১৪ জানুয়রি) ছিল প্রতীক বরাদ্দের দিন। দুপুরে প্রস্তাবকারী সর্মথনকারীদের নিয়ে উপজেলা পরিষদ সভা কক্ষ ২য় তলায় যাচ্ছিলেন। এসময় পরিষদ চত্তরের মূল ফটকে ওৎপেতে ছিল নৌকা প্রতিকের প্রার্থী পলাশ চৌধুরীর কর্মী ও সমর্থকরা। রিপন মোল্লা ফটকে আসামাত্র তার উপর অতর্কিত হামলা করে পলাশ চৌধুরীর কর্মী ও সমর্থকরা।
এবিষয়ে পলাশ চৌধুরী বলেন, আমি প্রতিক বরাদ্দের চিঠি নিতে ২য় তলায় ছিলাম। এবিষয়ে কিছু জানি না। এঘটনা ঘটে থাকলে বিষয়টি দুঃখজনক।
নয়নশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. রিপন মোল্লা বলেন, জনগণ আমাকে ভালোবেসে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করবে এই ভয়ে পলাশ চৌধুরী ও তার পালিত গুন্ডা বাহিনী আমার উপর হামলা করে। আমাকে নির্বাচন থেকে বিরত রাখতে এই হামলা চালায়।
এবিষয়ে জানতে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলামের মুঠোফোনে সংযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে থানার ডিউটি অফিসার উপপরির্দশক মো. আলমগীর বলেন, এবিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেনি।