ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে দুই দিন ব্যাপী শুরু হয়েছে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়ে আগামীকাল শুক্রবার দিনব্যাপী চলবে এ প্রদর্শনী। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর আয়োজন ও উপজেলা প্রশাসন দোহার ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে এ প্রদর্শনী চলছে।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা প্রকৌশলী হানিফ মোহাম্মদ মুর্শীদিসহ আরও অনেকে। উদ্বোধন শেষে আগত অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।