ঢাকাWednesday , 22 December 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে ৭ মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় ৫ হাজার ৮শ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ গত মঙ্গলবার রাতে উপজেলার নুরপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কেরানীগঞ্জ মডেল থানার বন্ধ ছাটগাও গ্রামের মৃত হোসেনের ছেলে সোহেল আহমেদ (৩৯) ও সাচ্চু মিয়ার ছেলে সাইদুর রহমান মুন্না (৩৩)। কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার বাহাদুরপুর গ্রামের ইছামুদ্দিনের ছেলে মো. আলমগীর (২৮)। দোহার উপজেলার নিকড়া গ্রামের মৃত. সোহরাব বেপারির ছেলে ফিরোজুর রহমান ফিরোজ (৪৫) ও পূর্ব লটাখোলা গ্রামের আলম হোসেনের ছেলে মো. রুবেল (৩১)। কক্সবাজার জেলা কুতুবপালং ক্যাম্পের ফাইজুল ইসলামের ছেলে আনোয়ার সাদিক ওরফে সোহেল (২০)। কক্সবাজার জেলা টেকনাফ থানার উখিয়া ডেলপাড়া কিতিবিল মৃত ওমর মিয়ার ছেলে মো. সিদ্দিক (২৮) ।

#New_Classic_Event_Management

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. ইব্রাহীম শেখ, এএসআই নান্টু কৃষ্ণ মজুমদারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নুরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। তবে আয়নাল বেপারী নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানান পুলিশ সদস্যরা। এবিষয়ে তাদের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিদের জেল হাজতে প্র্রেরণ করা হয়েছে ।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, বাকি আসামিদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি