ঢাকাMonday , 6 December 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত আরিফুর রহমান

Link Copied!

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. আরিফুর রহমান। সোমবার বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

#New_Classic_Event_Management

নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে বাছাই প্রক্রিয়ায় এক জনের মনোনয়নপত্র বাতিল করা হয় এবং ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আজ সোমবার (৬ ডিসেম্বর) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন বারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. আরিফুর রহমান ছাড়া বাকি ৫ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে মো. আরিফুর রহমান বিনাপ্রতিদ্বন্দ্বীতায় উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি