ঢাকাMonday , 15 November 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে শিক্ষানবিশ মিডওয়াইফদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

ঢাকার দোহারে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি বাড়াতে ঢাকা মিডওয়াইফারি কলেজ থেকে আগত এক ঝাঁক মিডওয়াইফ ছাত্রীদের নিয়ে উপজেলা পরিষদে অফিসারদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

১৪ ই নভেম্বর (রবিবার) দুপুরে উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনা করা হয় কিভাবে নরমাল ডেলিভারির সংখ্যা বৃদ্ধি করা যায়। এবং মা ও বাচ্চাদের সুস্থ রাখার বিভিন্ন উদ্দ্যোগ গ্রহণ করা হয়।
উল্লেখ্য গত মাসে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সফলভাবে মোট ৫৮ টি নরমাল ডেলিভারি করা হয়েছে।

বর্তমান নভেম্বর মাসে নরমাল ডেলিভারি হয়েছে ২৭ টি। এখন নরমাল ডেলিভারির দিকেই ঝুঁকছেন অধিকাংশ মায়েরা সেটা ই জানা যায়।
ঢাকা নার্সিং হসপিটাল হতে আগত নার্স ব্যাচের ২০ জন শিক্ষানবিশ মিডওয়াইফ ১৪ দিনের জন্য দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাতে কলমে কাজ করেছেন বলে জানান মিডওয়াইফের ট্রেইনার মোসাঃ দোলা আক্তার।


দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ ও স্বাভাবিক ডেলিভারি কার্যক্রম পরিদর্শনে আগত শিক্ষানবিশ মিডওয়াইফদের সাথে মতবিনিময় সভায় ডাঃ মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ। আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলাউদ্দিন মিয়া সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি