ঢাকাFriday , 12 November 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে বৈদ্যুতিক খুঁটির চাপায় দুই শ্রমিকের মৃত্যু

DN BANGLA
November 12, 2021 8:19 am
Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক খুঁটি বহনকারী একটি লড়ি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে খুঁটির চাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঢাকা- নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতিয়া ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ হাউজিং এলাকার মো. আলাউদ্দিনের ছেলে আলমগীর হোসেন(৩৫) এবং বরগুনা জেলার বেতাগী উপজেলার বনিয়া গ্রামের মো. বেলায়েত হোসেনের ছেলে নাজিম হোসেন রাজিব(২৪)।

#New_Classic_Event_Management

নবাবগঞ্জ থানার গালিমপুর তদন্ত কেন্দ্রের এসআই আবুল কালাম আজাদ জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার মাঝিরকান্দা এলাকা থেকে ৮-১০ জন শ্রমিক একটি লড়ি গাড়িতে কয়েকটি বৈদ্যুতিক খুঁটি নিয়ে তার উপরে বসে কেরানীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে টিকরপুর চক এলাকায় ছাতিয়া ব্রিজের ঢালে এলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এসময়ে লড়ি গাড়িতে থাকা খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় লড়িচালক রবিউল এবং আরও দুই শ্রমিক আহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে গালিমপুর তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে চালক রবিউলকে রাজধানী ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আহত অপর দুই শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি