ঢাকাMonday , 18 October 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে মোবাইল কোটে ৫ জেলের কারাদণ্ড

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় সরকার ঘোষিত মা ইলিশ ধরা নিষিদ্ধ সময়ে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় মা ইলিশ ও অবৈধ কারেন্ট জাল মজুদদারদের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১ মন মা ইলিশ মাছ জব্দ করেছে দোহার উপজেলা প্রশাসন ও কুতুপুর নৌ-পুলিশ। জব্দকৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানে আটককৃত ৫ জনকে ১ বছরের কারাদণ্ড, ২ জন ক্রেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং পলাতক ২ আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করা হচ্ছে।

#New_Classic_Event_Management

শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দোহার উপজেলা প্রশাসন পদ্মা নদী তীরবর্তী মধুরচর ও কাজীরচর এলাকায় মা ইলিশ ও অবৈধ কারেন্ট জাল মজুদদারদের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময়ে প্রায় ৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১ মন মা ইলিশ মাছ জব্দ করেছে দোহার উপজেলা প্রশাসন ও কুতুপুর নৌ-পুলিশ। জব্দকৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানে আটককৃত ৫ জনকে ১ বছরের কারাদণ্ড, ২ জন ক্রেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং পলাতক ২ আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করা হচ্ছে।

দোহার উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ ও দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহার, দোহার নৌ-পুলিশ, থানা পুলিশ ও র‍্যাব-১১ এ অভিযানে সহযোগিতা করেন।
দোহার উপজেলা নির্বাহী অফিসার বলেন, মা ইলিশ সংরক্ষণে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।আপনারা আমাদের সহযোগিতা করুন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি