ঢাকাMonday , 18 October 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সোলাইমান (৯) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের পূর্ব মেলেং কালিগঙ্গা নদীর গোলাপ মাদবর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলাইমান ওই ইউনিয়নের মধুচর গ্রামের আমিনুর ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।

#New_Classic_Event_Management

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে সোলাইমান নানা বাড়ি নবাবগঞ্জ উপজেলার পূর্ব মেলেং বেড়াতে এসে তার মামাতো ভাইয়ের সাথে নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা প্রায় দুই ঘন্টা নদীতে খোঁজাখুঁঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে নদী থেকে সন্ধ্যা দিকে সোলাইমানের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ জানান, সংবাদ পেয়ে আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি