ঢাকার দোহার পৌরসভার জয়পাড়া বাজারে অবস্থিত জয়পাড়া মসদিজের সামনে অবৈধ ভাবে সরকারি জায়গা দখল করে দোকান তুলার অভিযোগ উঠে এসেছে বাজার সেক্রেটারি দেলোয়ার মাঝি বিরুদ্ধে। এ সংবাদ পেয়ে দোহার উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সরকারি জায়গায় দোকান তুলার জন্য খুঁটি ভেঙ্গে দিয়ে জায়গা উদ্ধার করেন।
দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি নির্দেষে সোমবার সকালে এই উচ্ছেদ অভিযানে পরিচালনা করা হয়।
এই জায়গার বিষয়ে জয়পাড়া বাজার মসজিদের ইমাম মোঃ হান্নান এর সাথে কথা হলে তিনি বলেন, কোন জায়গা কিসের জায়গা আমি এ বিষয়ে কিছু জানি না। আমার দায়িত্ব শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো। মসজিদের ভিতরে ইমামের দায়িত্ব বাহিরে আমার কোন দায়িত্ব নাই। পরে তার কাছে কমিটির ফোন নাম্বার চাইলে তিনি বলেন মসজিদের কমিটিকে তা আমি জানিনা।
এ বিষয়ে জয়পাড়া বাজের দোকানদার ও নিয়োমিত মুসল্লি আবদুল মালেক বলেন, তারা এই স্থানে দোকান উঠানোর পরিকল্পনা আরো আগে থেকে করেছে যে এই স্থানে তারা দোকান উঠাবে। আমরা যতদূর জানি এই জয়গাটা ফুলের বাগানের জন্য রাখা হয়েছিল কিন্তু সেই স্থানে তারা দোকান উঠাছিল ভাড়া দেওয়া জন্য। দোহার উপজেলা প্রশাসন খবর পয়ে আজকে এই দখলকরা জায়গা উদ্ধার করে। সেজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।
নাম প্রকাশে অনিচ্ছুক জয়পাড়া বাজারে আরেক মুসলিম জানান, আমরা যখন মসজিদের সদস্য ছিলাম তখন এই জায়গায় একটা ফুলের বাগান করার কথা ছিল। কিন্তু এখন মসজিদের কমেটি ভেঙে দেওয়া হয়েছে। তাই আমরা সেজন্য আর কোন কথা বলতে পারি না। আর তারা এই জায়গায় যে দোকান উঠাছিল তাতে যেমন মুসল্লিদের অসুবিধা হত তেমনি এখানে বৃহস্পতিবার হাট বসতো সে ক্ষেত্রেও অনেক সমস্যা হত।
দোহার উপজেলার সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বী বলেন, আমরা অভিযোগ পাই পরে আমি নিদেশনা দেই আমার সহকারী কর্মকর্তা ও সার্ভেয়ারকে উচ্ছেদ অভিযানে চালানো জন্য। সরকারি জায়গা দখল করে কেউ কোন কিছু করলে তাদেরকে ছাড় দেওয়া হবে না। মসজিদের সামনে এই জয়গাটা সরকারি জয়গা বিধায় আমরা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করি।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, ভূমি সহকারী কর্মকর্তা মোঃ হসান আহাম্মেদ, সার্ভেয়ার কামাল হোসেন,কানন ঘোষ ও মোহাম্মদ মনিরুজ্জামান।