ঢাকা দোহারে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন দোহার উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন।
২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে জয়পাড়া এবি ব্যাংক এর ২য় তলায় আওয়ামী লীগের পাটি অফিসে এ দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে জন্মদিন পালন করা হয়েছে।
দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদারের সন্চলনায় দোয়া ও মিলাদ মাহফিলের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।
বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলের আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা মোঃ বেলাল হোসেন,দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হক বেপারী, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তজার্তিক বিষয়ক উপ কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মহি।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোতালেব খান , দোহার থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আলমাছ উদ্দীন, দোহার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাশার চোকদার, দোহার উপজেলা ছাএলীগের সভাপতি আমিনুল ইসলাম, দোহার উপজেলা ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব শরিফ, দোহার উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মু আলমাছ উদ্দীন সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।