ঢাকাFriday , 17 September 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে হাত পা বাঁধা লাশ উদ্ধার

Link Copied!

ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের হলের বাজার থেকে হাত-পা বাঁধা অবস্থায় নুরুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোর বেলা হলের বাজারের মাছ ব্যবসায়ীরা মাছের আড়তের পাশে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নুরুল ইসলাম পূর্ব সুতারপাড়া এলাকার চাঁন মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবৎ পরিচ্ছন্নকর্মী হিসেবে হলের বাজারে কাজ করছিলো বলে জানা যায়।

#New_Classic_Event_Management

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে স্থানীয় মাছ ব্যবসায়ীরা মাছের আড়তের পাশে জিআই তার দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা তাকে চিহ্নিত করে সে হলের বাজারের পরিচ্ছন্নকর্মী নুরুল ইসলাম। পরে গ্রাম পুলিশ ও বাজারের ব্যবসায়ীরা দোহার থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল জানান, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় প্রেরণের প্রস্তুতি চলছে। কি কারণে এ হত্যাকা- হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি