ঢাকাWednesday , 15 September 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রামকৃষ্ণ সাহা নামে এক কলেজ ছাত্রের মৃত্যু

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে রামকৃষ্ণ সাহা (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

নিহত রামকৃষ্ণ সাহা উপজেলার কলাকোপা ইউনিয়নের সমসাবাদ গ্রামের নারায়ন সাহার ছেলে। সে সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের বিএ ৩য় বর্ষের ছাত্র ছিল।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, টিনের বসত ঘরের চালার সাথে রান্না ঘরের বিদ্যুৎ লাইনের তারের ছিদ্র তৈরি হয়ে পুরো বসত ঘর বিদ্যুতায়িত ছিল। মঙ্গলবার সন্ধ্যায় রামকৃষ্ণ হাত মুখ ধুয়ে বারান্দার জিআই তারে ভিজে গামছা ছড়িয়ে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারে লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে তাকে তার থেকে ছাড়ায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাশেদুল ইসলাম জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি