ঢাকাFriday , 10 September 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

Link Copied!

লালমনিরহাট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে লালমনিরহাট জেলা মহিলা দলের আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।

#New_Classic_Event_Management

আজ ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।


প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একেএম মমিনুল হক যুগ্ম সাধারণ সম্পাদক লালমনিরহাট জেলা বিএনপির ও আহবায়ক লালমনিরহাট সদর বিএনপির, মোছাঃ শামসুন্নাহার নুপুর সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী মহিলা দল লালমনিরহাট জেলা শাখা, মোছাঃ বিউটি আক্তার মহিলা বিষয়ক সম্পাদিকা জাতীয় তাবাদী মহিলা দল, মহিলা নেত্রী কাউন্সিল খাজিদা বেগম প্রমুখ।

প্রধান অতিথি বলেন ১৯৭৮ সালে ৯ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আজকের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন, তাই নারীদেরকে ঘরে বসে না থেকে এগিয়ে আসতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী দিনের আন্দোলন সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি