ঢাকাThursday , 12 August 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে তিন মাদকসেবি আটক ভ্রাম্যমান আদালতে সাজা

Link Copied!

ঢাকার দোহারে ৩ মাদকসেবীকে আটক করা ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশের ফুলতলা ফাড়ির এসআই নান্টু কৃষ্ণ মজুমদার দোহারের মুকসুদপুর ইউনিয়নের মাধবপুর থেকে তাদের কে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। তারপর তাদেরকে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বীর আদালতে হাজির করা হয়। এই সময় আদালত তাদের প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা ও ৩ মাসের জেল প্রদান করে।

#New_Classic_Event_Management

এই সময় দোহার উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) ফজলে রাব্বি দৈনিক আমার সময় কে বলেন, তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ ধারার ১ উপধারার ২১ ক্রমিক অনুসারে তাদেরকে শাস্তি দেয়া হয়। এই সময় তিনি আরো বলেন, দোহার উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। আটক কৃত দুই জনের বাড়ি নবাবগঞ্জ ও একজনের বাড়ি দোহারে। নবাবগঞ্জ থেকে তারা মাদক সেবনের উদ্দেশ্যে দোহারে এসেছিল বলে আদালতের কাছে স্বীকারোক্তি প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি