ঢাকাThursday , 12 August 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত

Link Copied!

গাজীপুরে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

এতে উত্তরবঙ্গ, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও ময়মনসিংহের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর জংশনের স্টেশনমাস্টার রেজাউল করিম।

তিনি বলেন, আজ সকালে জামালপুর থেকে জামালপুর কমিউটার ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। দুপুর পৌনে ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় পৌঁছায়। এ সময় হঠাৎ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ট্রেনটি থেমে যায়। ওই ঘটনার পর জয়দেবপুর স্টেশনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন এবং টঙ্গী স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনটি থেমে আছে। ঘটনার পর থেকে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।


স্টেশনমাস্টার আরও বলেন, ইঞ্জিন বগির তিনটি চাকা লাইনচ্যুত হয়েছে। বেলা দেড়টার দিকে ঢাকা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি