ঢাকাSunday , 8 August 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকি পালিত

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার (৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়। নবাবগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজন করেন।

#New_Classic_Event_Management

এ সময় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে নিয়ে গণভবণ থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। পরে আলোচনা সভা শেষে ৭জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ঢাকা জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন, আব্দুল ওয়াদুদ মিয়া, তপন মোল্লা, নারী উদ্যোক্তা মায়ারানী বাউল প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি