ঢাকাSaturday , 7 August 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বুড়িমারী স্থলবন্দরে ছায়েদকে সভাপতি সোহাগকে সম্পাদক করে পাল্টা কমিটি গঠন

Link Copied!

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট এসোসিয়েশন (সি এন্ড এফ এজেন্ট)’র পাল্টা একটি কমিটি গঠন করা হয়েছে।

#New_Classic_Event_Management

ওই কমিটিতে ছায়েদুজ্জামান ছায়েদকে সভাপতি ও হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মাহামুদুল হাসান সোহাগকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

শনিবার দুপুরে বুড়িমারী স্বাক্ষর প্লাজা মাঠে ওই কমিটি গঠন নিয়ে দিন ব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়।


এর আগে পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রহুল আমিন বাবুলকে সভাপতি ও বুড়িমারী ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাতকে সাধারণ সম্পাদক করেও একটি কমিটি গঠন করা হয়।

সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়ীদের দাবী, বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট এসোসিয়েশনের কমিটি গঠনে ২০০২ সালে নির্বাচনের পর আর কোনো নির্বাচন হয়নি। বিভিন্ন সময় দুই এক জন ব্যবসায়ী নিজে নিজে কমিটি গঠন সংগঠনের কার্যক্রম পরিচালনা করেন। সম্প্রতি পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রহুল আমিন বাবুলকে সভাপতি ও বুড়িমারী ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাতকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি প্রকাশ করা হয়। যা নিয়ে সাধারণ সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। ফলে ওই সংগঠনের ৫৭ জন সদস্যের মধ্যে ৪৮ জন সদস্য শনিবার দ্বি বার্ষিক সম্মেলনের মাধ্যমে ছায়েদুজ্জামান ছায়েদকে সভাপতি ও মাহামুদুল হাসান সোহাগকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করেন।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট এসোসিয়েশন ((সি এন্ড এফ এজেন্ট)’র আহবায়ক ছায়েদুজ্জামান ছায়েদ বলেন, সংগঠনের সদস্যদের মতামত নিয়ে সম্মেলনের মাধ্যমে ছায়েদ-সোহাগের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রহুল আমিন বাবুলকে সভাপতি ও বুড়িমারী ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাতকে সাধারণ সম্পাদক করে যে কমিটি হয়েছে তা অবৈধ কমিটি।

তবে আগের কমিটি’র সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাতের দাবী তাদের কমিটিই বৈধ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি