ঢাকার দোহার উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা ব্যক্তির লাশ দাফনে নিয়োজিত ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার দাফন কাফন টিমকে পিপিই, বুট ও মাস্ক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ এসব সামগ্রী তুলে দেন।
এসময় ২০টি পিপিই, ৫জোড়া বুট, ও ১০ বক্স মাস্ক প্রদান করা হয়।
স্বাস্থ্য সামগ্রী গ্রহণকালে ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার দাফন কাফন টিমের প্রধান সুলাইমান বেপারী, সহকারী টিম সমন্বয়ক মাওলানা যুবায়ের আহমেদ সাকী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।