লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট শামছুদ্দিন-কমরউদ্দিন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সুবাস চন্দ্র রায়,
মঙ্গলবার (৩আগষ্ট) গুরুর জন্য ঘাস কাটতে গিয়ে ভিমরুল কামড় মাড়ে।বেলা ৩টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে দুপুর ১২টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সতীরপাড় এলাকায় তার নিজ বাড়ির সুপারী বাগানে এ ঘটনা ঘটে। প্রভাষক সুবাস চন্দ্র রায় ওই গ্রামের মৃত প্রসন্ন রায়ে।
স্থানীয়রা জানান,দুপুর ১২টার দিকে গরুর জন্য ঘাস কাটতে পাশের সুপাড়ী বাগানে যান প্রভাষক সুবাস।ঘাস কাটার সময় ঘাসের ভিতরে থাকা ভিমরুলের ঘরে হাত লাগলে শতাধিক ভিমরুল কামড় দেয়।
পরে সুবাসের আত্মচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে দীর্ঘ ২ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবব্রত কুমার রায় সত্যতা নিশ্চিত করে বলেন, শতাধিক ভিমরুলের কামড়ের কারণে বিষক্রিয়ায় হয়। হাসপাতালে দ্রুত নিয়ে আসলে তাকে বাঁচানো যেত।