ঢাকাMonday , 2 August 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে সড়ক দুর্ঘটনা এক রিক্সাচালকের মৃত্যু

DN BANGLA
August 2, 2021 6:24 am
Link Copied!

ঢাকার দোহার উপজেলায় সিএনজি ও ব্যাটারিচালিত রিক্সার মাঝে সংঘর্ষে আলীমুদ্দিন আলী (৬৫) নামে এক রিক্সাচালক নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার মাহমুদপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলীমুদ্দিন আলী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের মৃত মিনাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় সিএনজি চালক রাকিবুল ইসলাম(২০)কে আটক করেছে পুলিশ। রাকিবুল কেরানীগঞ্জের কদমতলী এলাকার নজরুল ইসলামের ছেলে।

#New_Classic_Event_Management

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মাহমুদপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন সড়কে রিক্সা ঘুরানোর সময় ঢাকা থেকে আসা মৈনটঘাটগামী একটি সিএনজি ওই ব্যাটারীচালিত রিক্সাটিকে সজোরে ধাক্কায় দেয়। এতে রিক্সাসহ সিএনজিটি সড়কের পাশে থাকা একটি গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। রিকশাচালক আলীমুদ্দিন আলী গুরুতর আহত হয়। স্থানীয়রা আলীমুদ্দিন আলী উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এ ঘটনায় সিএনজি চালক রাকিবুল ইসলামকে আটক করেছে পুলিশ।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, সিএনজি সহ চালক রাকিবুল ইসলামকে আটক করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি