আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হবে। ইউনিয়ন পরিষদের কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই টিকা নেওয়া যাবে। আর যাদের ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র নেই তাদের জন্মনিবন্ধন দিয়ে টিকা দেওয়া হবে।
আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।