ঢাকার দোহারে লটাখোলা গ্রামে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক বৃদ্ধ মহিলা মৃত্যুবরণ করেছেন।
মৃত ব্যাক্তি উপজেলার মধ্যলটাখোলা গ্রামের মৃত কালো তালুকদারের সহধর্মিণী।
মৃত্যুকালে তিনি ২ ছেলে এবং ২ মেয়ে সহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন। মৃতের লাশ দাফনকাজে পরিবারের কেউ এগিয়ে না আসলে উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ কে জানানো হলে তিনি তাৎক্ষণিক দোহার উপজেলা লাশ দাফনকারী টীমকে সাথে নিয়ে উক্ত বাড়িতে উপস্থিত হয়ে লাশ গোসল এবং দাফনের ব্যবস্থা করেন এবং মৃতের বাড়ি পরিদর্শন করেন।
মৃত নারীর লাশ দাফন কার্য সম্পূর্ণ করতে একটি স্বেচ্ছাসেবক দল কাজ করছে। বাদ যোহর লটাখোলা শাহী কবরস্থানে দাফন করা হয়েছে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।