বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী করোনা ভাইরাসের টিকা নিয়েছেন।
সোমবার দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তাকে টিকা দেওয়া হয়।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রুহুল কবির রিজভী মডার্নার টিকা নিয়েছেন।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।