ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের আব্দুল ওয়াছেক মিলনায়তনে সোলার প্যানেল স্থাপনের বিষয়ে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ, নবাবগঞ্জ, ঢাকার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় সোলার প্যানেল স্থাপনের প্রয়োজনীয়তা ও উপকারিতা, সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
এ সময় অংশগ্রহণকারীদের সোলার প্যানেল স্থাপনে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা সৌরবিদ্যুতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
