ঢাকাTuesday , 17 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ওয়াশিংটনে সম্ভাব্য ডার্টি বোমা হামলা নিয়ে তোলপাড়

Link Copied!

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ বা তেজস্ক্রিয় পদার্থযুক্ত বিস্ফোরক দিয়ে হামলার পরিকল্পনার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ইরান। মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত এ-সংক্রান্ত গোয়েন্দা তথ্যকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত দিয়ে জানায়, মার্কিন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে, ইরান ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে।


প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত সূত্রগুলোর দাবি, মার্কিন ভূখণ্ডের ভেতরে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে তেহরান। তবে এ ধরনের হামলা বাস্তবায়নের বিষয়ে ইরান চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত এসব তথ্যের সত্যতা নিয়ে কোনো স্বাধীন প্রমাণ সামনে আসেনি। ইরানও অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

সূত্র: আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি