ঢাকাTuesday , 17 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে ফৌজদারি ও মাদক মামলায় গ্রেপ্তার চারজন

Link Copied!

ঢাকার দোহারে পুলিশের বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (১৭ নভেম্বর) দোহার থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায়, দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেনের সহযোগিতায় এবং দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ১৬ নভেম্বর রাত ১২টা ৫৫ মিনিটের দিকে দোহার থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুবলী এলাকার মৃত মোসলেম খার ছেলে মানিক খা (৫০), উত্তর রাইপাড়ার শেখ আব্দুল সালামের ছেলে এনামুল হক ওরফে সুমন, চর কুশাই এলাকার মৃত মেহের কাজীর ছেলে ইদ্রিস কাজী (৫০) এবং পুষ্পখালী এলাকার খোকন আলীর ছেলে নাইম হোসেন (২৪)।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় এবং একজনকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে চারজনের মধ্যে কে কোন ধারায় বা মামলায় গ্রেপ্তার হয়েছেন, তা বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

দোহার থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি