ঢাকাSunday , 15 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

খেলার ছলে পানিতে পড়ে লাশ হয়ে ফিরল ছোট্ট শিহাব

Link Copied!

যে বয়সে মা-বাবার আদর-স্নেহে আর খেলাধুলায় মেতে থাকার কথা, সেই বয়সেই নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন বছর বয়সের শিশু শিহাবের। ৯ বছর বয়সী ছোট খালার সঙ্গে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় সে। প্রায় তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর স্থানীয়দের প্রচেষ্টায় উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি শিশুটিকে।

#New_Classic_Event_Management

রোববার (১৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে ঢাকার দোহার উপজেলার মইতপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিহাব ওই এলাকার সৌদি প্রবাসী সোহেল বেপারির ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, নানা বাড়িতে বেড়াতে এসে ৯ বছর বয়সী ছোট খালার সঙ্গে খেলছিল শিহাব। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝতে না পেরে শিশুটির খালা বাসায় চলে আসে। পরে শিহাবকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।


একপর্যায়ে স্বজনদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে শিশুটিকে খুঁজতে পানিতে তল্লাশি শুরু করেন। প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৪টার দিকে স্থানীয়দের প্রচেষ্টায় পানির নিচ থেকে শিহাবকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

এদিকে মাত্র তিন বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সৌদি আরবে কর্মরত বাবা সোহেল বেপারির ছোট্ট সন্তানকে হারানোর খবরে পরিবারে নেমে এসেছে গভীর শোক। যে শিশুকে ঘিরে ছিল পরিবারের নানা স্বপ্ন ও প্রত্যাশা, তার এমন অকাল মৃত্যুতে শোকাহত স্বজনেরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি