ঢাকাTuesday , 10 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের সামরিক চাপ যুদ্ধ থামাতে পারবে না – আরাগচি

Link Copied!

সংঘাত নিরসনে পারস্পরিক সম্মানের ওপর গুরুত্ব আরোপ, যুক্তরাষ্ট্রকে ইরানের প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান আব্বাস আরাগচির

#New_Classic_Event_Management

সামরিক শক্তি প্রয়োগ কিংবা অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়িয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের অবসান ঘটানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর মতে, এ সংকট সমাধানের একমাত্র পথ হলো পারস্পরিক সম্মান ও সমঝোতা।

ইরানের সরকারি বার্তা সংস্থা ‘ইরনা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।


সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে আরাগচি বলেন, দুই দিনের বিশেষ পরিকল্পনায় ইরানের পক্ষ থেকে যেসব দাবি ও শর্ত দেওয়া হয়েছে, ওয়াশিংটনকে সেগুলো মেনে নিতে হবে। ইরানের দেওয়া প্রস্তাবগুলো এখনো আলোচনার টেবিলে রয়েছে বলেও জানান তিনি।

ট্রাম্পের নীতির সমালোচনা আরাগচির

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্পের অনেক আগেই উপলব্ধি করা উচিত ছিল যে ইরানের সঙ্গে সংঘাতে তিনি কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি এবং ভবিষ্যতেও পারবেন না।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলের ভরাডুবির প্রসঙ্গ টেনে আরাগচি বলেন, ইসরাইলকে টিকিয়ে রাখতে গিয়ে যুক্তরাষ্ট্রকে বারবার যুদ্ধে জড়িয়ে ফেলার যে নীতি ট্রাম্প গ্রহণ করেছিলেন, দেশের মানুষ যে এর ঘোরবিরোধী, তা বুঝতে তাঁকে নির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হতো না।

নিষেধাজ্ঞার নীতি ভুল বুঝতে পারবেন ট্রাম্প

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং নিষেধাজ্ঞা আরোপের কৌশল সম্পূর্ণ ভুল। এ ধরনের নীতি দিয়ে ইরানকে কাঙ্ক্ষিত অবস্থানে নিয়ে আসা সম্ভব হবে না।

এই অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার পথ যে ভুল, তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব দ্রুতই উপলব্ধি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন আব্বাস আরাগচি।

সূত্র: আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি