ঢাকাMonday , 9 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

এক দিনের ছুটিতে থমকে গেল বেনাপোল-পেট্রাপোলের বাণিজ্য

Link Copied!

দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দরে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে প্রতিদিন প্রায় ১০ কোটি টাকার রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

#New_Classic_Event_Management

সোমবার (৯ নভেম্বর) হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দরে সরকারি ছুটি থাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ছুটি শেষে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুই দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হওয়ার কথা রয়েছে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির আইনবিষয়ক সম্পাদক মোহাম্মাদ আলী বলেন, দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। ফলে বেনাপোল বন্দর দিয়েও পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।


বেনাপোল বন্দরের উপপরিচালক রুহুল আমিন বলেন, পেট্রাপোল বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস এবং পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

এদিকে একদিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় দুই দেশের বন্দরে পণ্যজটের আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিন এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৬০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়। এ বাণিজ্য থেকে সরকার প্রতিদিন প্রায় ১০ কোটি টাকা রাজস্ব আয় করে।

অন্যদিকে, চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য প্রয়োজনে প্রতিদিন তিন হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী এ পথে দুই দেশের মধ্যে যাতায়াত করেন। যাত্রী চলাচল থেকে ভ্রমণ খাতে সরকারের দৈনিক আয় প্রায় ২০ লাখ টাকা।

বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকায় সীমান্তপথে যাতায়াতে কোনো বিঘ্ন ঘটছে না। তবে আমদানি-রপ্তানি পুনরায় শুরু হলে বন্দরে পণ্য পরিবহন ও খালাসের চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি