ঢাকাSaturday , 7 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাতকানিয়ায় বাস দুর্ঘটনা – প্রাণহানির সঙ্গে বাড়ছে আহতের সংখ্যা

ডেস্ক রিপোর্ট
November 7, 2026 11:00 am
Link Copied!

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারমুখী সাতকানিয়া অংশে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে মাদ্রাসার শিক্ষা সফরের একটি বাস। এ দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

#New_Classic_Event_Management

শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে সাতকানিয়ার কেরানীহাটের আগে রেলবিট এলাকা অতিক্রম করার পর এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত বাসটি কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। এতে বুড়িচংয়ের বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তাঁরা শিক্ষা সফরের অংশ হিসেবে কক্সবাজার যাচ্ছিলেন। একই সফরে থাকা অন্য একটি বাসের যাত্রীরা এ তথ্য জানিয়েছেন।


দুর্ঘটনায় নিহত দুজন হলেন মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) ও ইসরাফিল (৫৬)।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পাশের একটি ইটভাটার শ্রমিকেরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাঁরা বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। পরে আহতদের কেরানীহাটসহ চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এতে দুজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।

তিনি বলেন, ভোরের দিকে দুর্ঘটনা ঘটায় স্থানীয় লোকজন প্রথমে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মহাসড়কের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

এদিকে, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একের পর এক দুর্ঘটনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

তাঁদের অভিযোগ, মহাসড়কে যানবাহনের চাপ ও সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এ অবস্থায় মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তাঁরা।

স্থানীয়দের মতে, সড়কের সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করা গেলে দুর্ঘটনা কমাতে সহায়তা মিলবে।

শিক্ষাসফরে আনন্দভ্রমণে বের হয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি