ঢাকাSaturday , 31 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রশিক্ষণ কর্মশালা ও ট্যাব বিতরণ

Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে প্রশিক্ষণার্থীদের মধ্যে তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য ট্যাব বিতরণ করা হয়েছে।

#New_Classic_Event_Management

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” এবং “ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের সম্মেলনকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সারা দেশের মতো জগন্নাথপুরেও এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে কর্মশালাটি বাস্তবায়ন করে।


জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান চৌধুরী এবং জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. সালাহ উদ্দিন মিঠুসহ অন্যরা।

কর্মশালার শেষ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য বরাদ্দ করা ট্যাব প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী, সুপারভাইজারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি