ঢাকাSaturday , 31 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

গ্রামীণ উন্নয়ন ও কর্মীকল্যাণে একাধিক আশ্বাস দিলেন দিলীপ ঘোষ

Link Copied!

গ্রামীণ উন্নয়নে আরও জোর দেওয়ার পাশাপাশি গ্রামীণ সম্পদ কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। আগামী দিনে কর্মীদের সাম্মানিক আরও বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে বিভিন্ন সমস্যা সমাধান এবং প্রশাসনিক শূন্য পদ পূরণের আশ্বাসও দেন মন্ত্রী।

#New_Classic_Event_Management

শুক্রবার (৩০ অক্টোবর) শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের উত্তরবঙ্গ সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

সমাবেশে পঞ্চায়েতমন্ত্রী জানান, গ্রামীণ সম্পদ কর্মীদের সাম্মানিক বৃদ্ধির বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন প্রশাসনিক দপ্তরে শূন্য পদ পূরণ এবং পাহাড়ে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।


আবাস যোজনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আবেদনগুলো যাচাই-বাছাই করে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা হবে। যাতে যোগ্য ব্যক্তিরা সরকারি প্রকল্পের সুবিধা পান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

এদিকে রাজনৈতিক প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

সমাবেশকে ঘিরে গ্রামীণ সম্পদ কর্মীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা নিয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়ায় কর্মীরা আশাবাদী। তাঁদের প্রত্যাশা, শুধু আশ্বাস নয়, দ্রুত সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান এবং সাম্মানিক বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি