গাজীপুরের বড়বাড়ি অবস্থিত ন্যাশনাল কেমিক্যাল ম্যনুফ্যাকচারি কোং লিঃ
শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন ও বোনাস বাকি রেখেই কারখানা বন্ধ করে দেয়।
গত এক সপ্তাহ ধরে বেতনের জন্য শ্রমিকরা ফ্যাক্টরির সামনে অবস্থান কর্মসূচি করে আসছিলো।
আজ ১৮ জুলাই সকালে গাজীপুর এর বড়বাড়ি থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালিন সময় পুলিশের হামলার শিকার হন জিয়াউল কবির খোকন, জালাল হাওলাদার, মাহাফুজ,আব্দুল্লাহ, রফিকসহ বহু শ্রমিক আহত।
আহত রফিককে টঙ্গী হাসপাতালে পাঠানো হয়েছে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।