ঢাকাSunday , 18 July 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মেঘুলা পশুর হাটের উদ্বোধন করলেন আলমগীর হোসেন

Link Copied!

ঢাকার দোহার উপজেলার মেঘুলা কোরবানির পশুর হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। শনিবার বিকেলে উপজেলার নারিশা ইউনিয়নের শেরেবাংলা মাঠে প্রতি বছরের ন্যায় এবারও পশুর হাট বসানো হয়েছে।

#New_Classic_Event_Management

এটিই উপজেলা কোরবানির দ্বিতীয় বড় পশুর হাট। করোনাভাইরাসের জন্য এবারের হাটে অনলাইনেও ক্রয়-বিক্রয়ের সুযোগ রাখা হয়েছে।

উদ্বোধনকালে প্রধান অতিথি মো. আলমগীর হোসেন হাট পরিচালনা কমিটির উদ্দেশ্যে বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পশুর হাট পরিচালনা করতে হবে। হাটে প্রবেশের ক্ষেত্রে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা ও প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। বয়স্ক ও শিশুরা পশুর হাটে প্রবেশ করতে পারবেন না। পশুর হাটে আগতদের বাধ্যতামূলক জীবাণুনাশক ব্যবহার ও সামাজিক দূরত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং পশুর হাটকে কেন্দ্র করে জাল টাকা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণসহ স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনা করতে হবে।


ইজারাদার সোহেল তালুকদার বলেন, পশুর হাটে সার্বক্ষণিক নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় জাল নোট শনাক্তকরণ, আধুনিক পদ্ধতিতে হাসিল আদায়সহ সকল আধুনিক ব্যবস্থাপনা রাখা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক পশু চিকিৎসা ও হাটে আগতদের চিকিৎসার সুব্যবস্থা এবং হাটে পশু আনতে কেউ যাতে হয়রানির শিকার না হন, এজন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি