ঢাকাSunday , 25 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

পুলিশকে শক্তিশালী করতে কাজ করছে সরকার – আইজিপি

Link Copied!

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পর পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করে গড়ে তুলতে কাজ করছেন। মাদক ও অপরাধের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

#New_Classic_Event_Management

রোববার (২৫ অক্টোবর) বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে বাগেরহাট পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দলীয় নেতাকর্মীদের মাধ্যমে পাড়ায় পাড়ায় মাদকের আখড়া গড়ে তোলা হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।


পুলিশের জনবল বৃদ্ধি ও প্রশিক্ষণ সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ২ লাখ ৮ হাজার থেকে ২ লাখ ১৫ হাজার পুলিশ সদস্য রয়েছেন।

চলতি বছর আরও ২০ হাজার পুলিশ সদস্য নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে একসঙ্গে এতসংখ্যক সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার মতো পর্যাপ্ত অবকাঠামো নেই। এ জন্য পুলিশ বাহিনীর জনবল বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণ অবকাঠামো ও সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে।

তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক বলেন, প্রতিবছর প্রায় ২৫ থেকে ২৭ লাখ মানুষ বেকারের তালিকায় যুক্ত হচ্ছেন। কর্মসংস্থানের অভাবে তরুণদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। অথচ তরুণদের মধ্যে বিপুল মেধা, শক্তি ও সামর্থ্য রয়েছে।

এই সম্ভাবনাকে কাজে লাগাতে তাদের জন্য উপযুক্ত সুযোগ সৃষ্টি করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এবং পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।

এ ছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি