ঢাকাSaturday , 24 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গাজীপুরে কার্টুন গুদামে আগুন – ক্ষয়ক্ষতির পরিমাণ অজানা

অনলাইন ডেস্ক
October 24, 2026 2:33 pm
Link Copied!

গাজীপুরের কাশিমপুরে একটি কারখানার কার্টন গুদামে লাগা আগুন পৌনে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

#New_Classic_Event_Management

২৪ অক্টোবর শনিবার সকাল সোয়া ১০টার দিকে কাশিমপুর থানার শৈলডুবী এলাকায় ‘সুপ্রিম গার্মেন্টস’-এর কার্টন গুদামে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সোয়া ১০টার দিকে গুদামটিতে আগুন লাগার খবর পেয়ে সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।


পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে আরও ইউনিট যুক্ত করা হয়। শেষ পর্যন্ত নয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দুপুর ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুর রহমান চৌধুরী জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

পরিস্থিতি বিবেচনায় পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।

তিনি জানান, কার্টন কারখানায় কেমিক্যাল থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

তবে ফায়ার সার্ভিসের সদস্যরা চারদিক থেকে আগুন ঘিরে রেখে নয়টি ইউনিটের মাধ্যমে দুপুর ১টা ৫০ মিনিটে তা নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে বিপুল পরিমাণ কার্টন তৈরির কেমিক্যাল, প্যাকেটজাত সুতা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।

তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি