ঢাকাTuesday , 8 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গাজায় গণহত্যা বন্ধে কালীগঞ্জ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Link Copied!

ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ক্রমবর্ধমান গণহত্যা বন্ধে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক হাসিবুল হাসান শান্তর সভাপতিত্বে ও সদস্য সচিব হিমেল খানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলটি কলেজ থেকে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন সোনালী ব্যাংকের মোড়ে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম জীবন, মেরাজ হোসেন রানা ও নজিবুল বাসার সিয়াম, সদস্য সচিব ইমরান হোসেন সৈকত, ছাত্রনেতা তৈবুর রহমান অপু, প্রত্যয়, রাকিব, শাওন, হাম্মাদ, রাহাত, সাদিম, এনায়েত, ইমরান, চয়ন, আরাফাত, শিশির, মুন্না, আশিক ও আব্দুল্লাহ।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ ইসরাইলী পণ্য বয়কট করার আহবান জানিয়ে বলেন, ফিলিস্তিনে ইসরাইলী হায়েনারা আমাদের মুসলিম ভাই বোনদের উপর বর্বর নির্যাতন করছে। তারা নিরস্ত্র ফিলিস্তিনীদের নির্বিচারে হত্যা করছে। অবিলম্বে এ গণহত্যা বন্ধ করে ইসরাইলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি