ঢাকাWednesday , 14 July 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

লালমনিরহাট মহিষতুলিতে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত

Link Copied!

লালমনিরহাটের সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে বাংলাদেশী এক যুবক নিহত হয়েছে।

#New_Classic_Event_Management

নিহত যুবকের নাম সুবল চন্দ্র রায় সাদ্দাম(৩০)। সে একই উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী একালার পেলকু রায় এর পুত্র।

১৪ জুলাই (বুধবার) ভোরে জেলার আদিতমারি উপজেলার মহিষতুলি বারোঘরিয়া সীমান্তের ৯২১ নাম্বার পিলারের নিকট এ ঘটনা ঘটে।


জানা গেছে বাংলাদেশ সীমানা হতে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কুচবিহার জেলার সিতাই থানার বারঘড়ি গ্রামস্থ ভারতীয় লোকজন একটি অজ্ঞাতনামা লাশ দেখতে পেয়ে বাংলাদেশর সীমান্তবর্তী লোকজনকে বলে।

পরবর্তীতে লাশটি বাংলাদেশি নাগরিক সুবল রায় মর্মে পরিচয় সনাক্ত করে। বাংলাদেশী নাগরিক সুবল রায় সহ ৪/৫ ভারতে অবৈধ পথে চোরাকারবারির উদ্দেশ্যে প্রবেশ করলে ভারতে ৭৫ বিএসএফ ব্যাটালিয়ান কৈমারী ক্যাম্পের টহল সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে সুবল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে, এবং তার সহযোগীরা বাংলাদেশ অভ্যন্তর পালিয়ে আসে। লোহাকুচি বিজিবি ক্যাম্প এর বিজিবি সদস্যরা বাংলাদেশের সীমানায় অবস্থান নেয়। লাশ বর্তমানে ভারতের ভূখণ্ডে আছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত পতাকা বৈঠক অথবা লাশ হস্তান্তর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি