ঢাকাSaturday , 26 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মর্মান্তিক মৃত্যু

Link Copied!

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনবেষ্টিত দ্বীপপল্লী রমজাননগর ইউনিয়নের গোলাখালী এলাকায় কেওড়া ফল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রহমত আলী (৪৫) নামে এক ঘের কর্মচারীর মৃত্যু হয়েছে।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমত আলী রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের ফজর আলীর ছেলে।

তিনি শ্যামনগর উপজেলার মানিকখালী গ্রামের হুমায়নের একটি ঘেরে কর্মচারী হিসেবে কাজ করতেন।


স্থানীয় জেলে রবীন্দ্রনাথ জানান, সকালে কেওড়া ফল পাড়তে গাছে ওঠেন রহমত আলী।

বৃষ্টিতে গাছ ভেজা থাকায় একপর্যায়ে তার পা পিছলে যায়। এ সময় গাছের একটি ডাল ভেঙে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি