ঢাকাMonday , 21 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নির্বাচন সামনে রেখে সুন্দরবনে যুবদলের মতবিনিময় সভা

Link Copied!

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

#New_Classic_Event_Management

২১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টায় সুন্দরবন ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। ইউনিয়ন যুবদল নেতা মো. মুরাদ শেখের সভাপতিত্বে সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে দলের জন্য যারা ত্যাগ ও শ্রম দিয়েছেন, নির্বাচনে তাদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলেও তারা উল্লেখ করেন।


বক্তারা আরও বলেন, দল যাকে মনোনয়ন দেবে, দলীয় স্বার্থে সবাইকে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলীয় সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি খান জাহান সরদার বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি। দলের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসা নেতাকর্মীদের ত্যাগ ও অবদানকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। মনোনয়নকে কেন্দ্র করে কোনো ধরনের বিভেদ সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় ইউনিয়ন যুবদল নেতা মো. মিলন খান, মো. মাহমুদ ফরাজি, মো. মহিদুল, মো. মামুন ফকির, মো. মেহেদী হাসান, মো. শামিম হাওলাদার, মো. শুজন শেখ, মো. আক্তার শেখসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা স্থানীয় পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকদের দাবি, মতবিনিময় সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন। সভাকে ঘিরে সুন্দরবন ইউনিয়ন পরিষদ চত্বরে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি