ঢাকাSunday , 13 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

এডিস মশা নিয়ন্ত্রণে বাগেরহাটে তিন মাসের বিশেষ কর্মসূচি

Link Copied!

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

#New_Classic_Event_Management

১২ সেপ্টেম্বর শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কর্মসূচির আওতায় আগামী তিন মাস জেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালতসহ আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে জনগণকে সচেতন করার আহ্বান জানানো হয়।

কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি