পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বেলা ২টায় জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জগন্নাথপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার হাফিজ মহিবুর রহমান।
পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও কর্মের ওপর আলোচনা সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও শিক্ষাবিদ আবু হুরায়রা সাদ মাস্টার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমদ, জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ এবং জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সানোয়ার হাসান সুনু।
অনুষ্ঠানের শুরুতে জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মো. আলতাফ মিয়া পবিত্র কোরআন তেলাওয়াত করেন। আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। বিশেষ মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন, মাওলানা আব্দুল গফফার, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক রিয়াজ রহমান, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, সাধারণ সম্পাদক মো. আল-আমীন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।