ঢাকাThursday , 20 August 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বাগেরহাটে ডিবির অভিযানে মাদকসহ পাঁচজন আটক

Link Copied!

বাগেরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

#New_Classic_Event_Management

সোমবার (১৭ আগস্ট) বাগেরহাট সদর মডেল থানাধীন খানজাহান আলী মাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাখারিকাটি গ্রামের চান্দু মল্লিকের ছেলে নাসির মল্লিক (২৭),


বাগেরহাটের নোনাডাঙ্গা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (৪৬), নাগেরবাজার এলাকার মোজাম্মেলের ছেলে আশিক বেপারী (৩২),

চিতলমারী উপজেলার খাসেরহাট এলাকার রমজান হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (৩০) এবং বাগেরহাটের চিরুলিয়া এলাকার আমিরুদ্দিন পাইকের ছেলে মো. বাবলা পাইক (৩৩)।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল খানজাহান আলী মাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহভাজন ওই পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি