ঢাকাThursday , 20 August 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

অক্টোবরে শুরু মোংলা অর্থনৈতিক অঞ্চলের প্রথম ধাপ – মন্ত্রী

Link Copied!

বাগেরহাটের মোংলায় শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, মোংলা অর্থনৈতিক অঞ্চলের প্রথম ধাপের কাজ আগামী অক্টোবরে শুরু হবে। প্রথম ধাপে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। দ্বিতীয় ধাপের কাজ শুরু হলে এ সংখ্যা বেড়ে প্রায় ৬০ হাজারে পৌঁছাবে।

#New_Classic_Event_Management

রোববার বিকেলে মোংলা বাসস্ট্যান্ড চত্বরে পৌর বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, মোংলার অর্থনৈতিক উন্নয়নে শিল্পকারখানার পাশাপাশি নিরবচ্ছিন্ন জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে আকরাম পয়েন্টের কাছাকাছি এলাকা থেকে প্রায় ২৩ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে মোংলায় গ্যাস আনার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। উদ্যোগটি বাস্তবায়ন করা গেলে মোংলার শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।


তিনি আরও বলেন, আকরাম পয়েন্ট এলাকায় গ্যাস সরবরাহের অবকাঠামো গড়ে তোলা গেলে মোংলা অঞ্চলের জ্বালানি ও বিদ্যুতের চাহিদা পূরণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি বন্দরকেন্দ্রিক শিল্প ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

এ ছাড়া মোংলা নদীতে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের প্রক্রিয়াও এগিয়ে চলছে বলে জানান মন্ত্রী। সেতু, মোংলা অর্থনৈতিক অঞ্চল, বন্দর ও জ্বালানি অবকাঠামোর সমন্বিত উন্নয়ন হলে মোংলাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম. এ. সালামসহ মোংলা, রামপাল, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও স্লোগানে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী। বক্তারা মোংলার উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি